Wednesday, June 8, 2016

রমজান মাসের ফজিলত


আল্লাহ্‌ তায়ালা পবিত্র কোরআনে বলেনঃ
“এই সেই রমজান মাস, যে মাসে কোরআন নাযিল করা হয়েছে; যা মানুষের জন্যে হেদায়াত স্বরূপ, যা এমন স্পষ্ট উপদেশে পরিপূর্ণ যে, তা সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্য পরিস্কারভাবে তুলে ধরে।”- সুরা আল বাকারাঃ ১৮৫
১. রমজান মাসের ফজিলত;হাদিসে বলা হয়েছে যে,  এ মাসে জান্নাতের দরজাসমূহ উম্মুক্ত করা হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয় এবং শয়তানদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়। আর এ কাজগুলো রমজানের প্রতিরাতেই সংঘটিত হয় এবং শেষ রমজান পর্যন্ত এর ধারাবাহিকতা বিদ্যমান থাকে।

২. এ হাদিস থেকে প্রমাণিত হল যে, জান্নাত-জাহান্নাম আল্লাহর সৃষ্ট দু’টি বস্তু যার দরজাগুলো প্রকৃত অর্থেই খোলা কিংবা বন্ধ করা হয়।
[ শরহে ইবনে বাত্তাল : ৪/২০, আল-মুফহিম : ৩/১৩৬]

৩. ফজিলতপূর্ণ সময় এবং তাতে যেসব আমল করা হয়, তার সব কিছুই আল্লাহর সন্তুষ্টির কারণ। যার ভিত্তিতে জান্নাতের দরজাসমূহ খোলা হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়।

৪. রমজানের সুসংবাদ প্রদান এবং রমজানকে স্বাগত জানানো বৈধ। কারণ, রাসূল সা. নিজ সাহাবাদের সুসংবাদ প্রদান এবং নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য রমজানের এ বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতেন। তদ্রুপভাবে প্রত্যেক কল্যাণকর আমলের ব্যাপারে এরূপ করা বৈধ।

৫. অবাধ্য দুরাচার শয়তানদের রমজান মাসে আবদ্ধ করা হয়। যার ফলে তার প্রভাব কমে যায় এবং বনি আদম বেশি করে নেককাজ করার সুযোগ পায়। 
৩. ফজিলতপূর্ণ সময় এবং তাতে যেসব আমল করা হয়, তার সব কিছুই আল্লাহর সন্তুষ্টির কারণ। যার ভিত্তিতে জান্নাতের দরজাসমূহ খোলা হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়।                                                            

৪. রমজানের সুসংবাদ প্রদান এবং রমজানকে স্বাগত জানানো বৈধ। কারণ, রাসূল সা. নিজ সাহাবাদের সুসংবাদ প্রদান এবং নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য রমজানের এ বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতেন। তদ্রুপভাবে প্রত্যেক কল্যাণকর আমলের ব্যাপারে এরূপ করা বৈধ।                                                                                                                     
৫. অবাধ্য দুরাচার শয়তানদের রমজান মাসে আবদ্ধ করা হয়। যার ফলে তার প্রভাব কমে যায় এবং বনি আদম বেশি করে নেককাজ করার সুযোগ পায়।

৬. রমজান মাসে আল্লাহর দয়া ও মেহেরবানি প্রত্যক্ষ করা যায়। তিনি বান্দার রোজা হেফাজত করেন এবং শয়তানদের বন্দি করে রাখেন, যাতে সে এ পবিত্র মাসে বান্দার এবাদত নষ্ট না করতে পারে।
[জখিরাতুল উকবা : ২০/২৫৫]

৭. এ হাদিস দ্বারা শয়তানের অস্তিত্বের প্রমাণ মিলে। তারা শরীর বিশিষ্ট্য যা শেকলে বাঁধা যায়। তাদের মধ্যে কতক রয়েছে অবাধ্য, যাদেরকে রমজান মাসে শৃঙ্খলাবদ্ধ করা হয়।
[জখিরাতুল উকবা : ২০/২৫৫]

৮. যে ব্যক্তি রমজানের যথাযথ মর্যাদা রক্ষা করবে এবং এতে আল্লাহর হুকুম যথাযথ পালন করবে, সে রমজানের এসব ফজিলত লাভে ধন্য হবে। কাফের, যারা এ মাসে রোজা রাখে না এবং এ মাসের কোন মর্যাদা স্বীকার করে না, তাদের জন্য জান্নাতের দরজাসমূহ উম্মুক্ত করা হয় না, তাদের জন্য জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয় না। তাদের শয়তানসমূহ বন্দি করা হয় না এবং তারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ারও উপযুক্ত নয়।[ ফতোয়া শাইখুল ইসলাম : ৫/১৩১-৪৭৪] এর ভিত্তিতে বলা যায়, রমজান কিংবা অন্য মাসে যদি তাদের কেউ মারা যায় তবে সে আল্লাহর শাস্তির উপযুক্ত হবে।

৯. মুসলমান হয়ে যে ব্যক্তি কাফেরদের সঙ্গে সামঞ্জস্য রাখল, যেমন রমজানের অবমূল্যায়ন করল, রমজানে পানাহার করল, রোজা ভঙ্গ হয়ে যায় এমন কাজ করল অথবা এমন কাজ করল যার দ্বারা রোজার সওয়াব কমে যায়, যেমন গিবত, চোগলখুরীতে লিপ্ত হল, মিথ্যা সাক্ষ্য দিল বা তার মজলিসে উপস্থিত হল, তার ব্যাপারেও আশঙ্কা করা যায় যে সে রমজানের ফজিলত থেকে মাহরুম হবে, তার জন্য জান্নাতের দরজাসমূহ উম্মুক্ত করা হবে না, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হবে না এবং তার জন্য শয়তানদেরও শৃঙ্খলাবদ্ধ করা হবে না।

১০. সুরায়ে সাদের ৫০ নাম্বার আয়াতে জান্নাতের প্রশংসায় বলা হয়েছে, ‘জান্নাত চিরস্থায়ী বাসস্থান, তাদের জন্য তার দরজাগুলো উম্মুক্ত’। এর দ্বারা জান্নাতের দরজাগুলো সর্বদা উম্মুক্ত তা বুঝায় না, দ্বিতীয়ত এ সংবাদ হচ্ছে কিয়ামতের দিন সম্পর্কে, তাই এ হাদিসের সাথে তার কোন বিরোধ নেই। তদ্রুপ সুরায়ে জুমারের ৭১ নং আয়াতে বলা হয়েছে, ‘অবশেষে যখন তারা জাহান্নামের কাছে আসবে, তখন জাহান্নামের দরজাসমূহ উম্মুক্ত করে দেয়া হবে’। তার সঙ্গেও এ হাদিসের বিরোধ নেই, কারণ হতে পারে, তার আগে আরো দরোজা আছে, যা খোলে দেয়ার কথা এ হাদিসে বলা হয়েছে। 

 ১১. লাইলাতুল কদরের ফজিলত প্রমাণিত হয়। যে রাত এমন হাজার মাস থেকে উত্তম যার মধ্যে লাইলাতুল কদর নেই। যে ব্যক্তি এ রাতের বরকত থেকে মাহরুম হল, সে অনেক কল্যাণ থেকে মাহরুম হল।

১২. রমজানের প্রত্যেক রাতেই আল্লাহ তাআলার কতক মুক্ত বান্দা থাকে। তারাই মুক্তি পাওয়ার বেশি হকদার, যারা রোজা রাখে ও তা হেফাজত করে, যারা রমজানে কেয়াম করে ও তার মধ্যে ইহসান রক্ষা করে, আল্লাহর মহব্বত ও তার সওয়াবের আশায় এবং তার শাস্তির ভয়ে বেশি বেশি নেক আমল করে।

১৩. জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত এসব বান্দাদের জন্য আল্লাহর নিকট একটি করে কবুল দোয়ার ওয়াদা রয়েছে। তারা দু’টি কল্যাণপ্রাপ্ত হল : কবুল দোয়া ও জাহান্নাম থেকে মুক্তি।

১৪. জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মুসলমান হিসেবে প্রত্যেকের কর্তব্য রোজা ভঙ্গকারী বা রোজার সওয়াব নষ্টকারী বস্তু থেকে দূরে অবস্থান করা এবং আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে চোখ, কান ও জবানকে হেফাজত করা। 
১৩. জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত এসব বান্দাদের জন্য আল্লাহর নিকট একটি করে কবুল দোয়ার ওয়াদা রয়েছে। তারা দু’টি কল্যাণপ্রাপ্ত হল : কবুল দোয়া ও জাহান্নাম থেকে মুক্তি। ১৪. জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মুসলমান হিসেবে প্রত্যেকের কর্তব্য রোজা ভঙ্গকারী বা রোজার সওয়াব নষ্টকারী বস্তু থেকে দূরে অবস্থান করা এবং আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে চোখ, কান ও জবানকে হেফাজত করা।

১৫. রোজাদার ব্যক্তির উচিত বেশি বেশি দোয়া করা। কারণ, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে।



Thursday, April 28, 2016

নিমবাজ দিয়ে চ্যাটিং করুন

নিমবাজ দিয়ে চ্যাটিং করুন একসাথে

 

অনলাইনে চ্যাটিং করার জন্য প্রায় প্রত্যেক প্রতিষ্ঠানেররই নিজস্ব ডেক্সটপ ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার রয়েছে। তারপরেও একটি ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার দ্বারা যদি জনপ্রিয় সকল সাইটের চ্যাটিং সুবিধা পাওয়া যায় তাহলে কেমন হয়! এমনই একটি সফটওয়্যার হচ্ছে নিমবাজ। মোবাইলে ব্যবহার উপযোগী নিমবাজ এখন কম্পিউটারেও (উইন্ডোজ এবং ম্যাক) ব্যবহার করা যাবে। এতে ইয়াহু!, গুগল (জিমেইল, গুগল এ্যাপস), উইন্ডোজ লাইভ (হটমেইল, লাইভ, এমএসএন ইত্যাদি), ফেসবুক, মাইস্পেস, এআইএম, আইসিকিউ, গাডুগাডু এবং হাইভেস একাউন্ট ব্যবহার করা যাবে।
 আর মোবাইলে বাড়তি হিসাবে স্কাইপ ব্যবহার করা যাবে। এছাড়াও এখানকার স্ট্যাটাস সকল একাউন্টের সাথে যেমন যুক্ত হবে তেমনই টুইটারে পোষ্ট করার ব্যবস্থাও আছে। নিমবাজ ব্যবহার করলে একাধিক একাউন্টের জন্য আলাদা আলাদা ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার ইনস্টল না করে নিমবাজ দ্বারাই চ্যাটিং করা যাবে। ওয়েবসাইটটির ঠিকানা www.nimbuzz.com।

Monday, April 25, 2016

ডিশ লাইন ছাড়াই চলবে সব টিভি চ্যানেল


18
সিকদারঃ অবশেষে ডিস লাইনওয়ালাদের একচেটিয়া দৌরাত্ম্যের অবসান হতে চলছে।বাংলাদেশে বর্তমানে ডিটিএইচ সেবার দেওয়ার ২টি অপারেটরকে লাইসেন্স দিয়েছে তথ্য মন্ত্রণালয়। আর বাদবাকি সবই অবৈধভাবে এই ব্যবসা পরিচালনা করছে। টিভি দর্শকদের কয়েকটি ক্যাবল অপারেটর ও টেরেস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেল বিটিভির ওপর নির্ভর করতে হয়। ব্যক্তিগত ডিশ ব্যবহারকারীরা অল্প কয়েকটি ফ্রি চ্যানেল দেখতে পারে।
ভারতীয় অপারেটররা দর্শকদের কোনো স্থানীয় বাংলা টিভি না দিয়ে সরকারকে কোনো কর না দিয়ে অবৈধভাবে উচ্চমুল্যে ডিটিএইচ ব্যবসা করছে। ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে টিভি দর্শক তার বাড়িতে একটি ছোট ডিস ও রিসিভারের মাধ্যমে সরাসরি সিগন্যাল গ্রহণ করতে পারবেন। ডিশ লাইনওয়ালাদের মতো আলাদা তারের মাধ্যমে প্রতিটি টিভি সেটে ক্যাবল সংযোগ দেওয়ার প্রয়োজন পড়বে না। সরকার গত ৩ বছর আগে ক্যাবল অপারেটরদের ব্যাপক বাধা সত্ত্বেও দেশের দুটি বড় কোম্পানিকে ডাইরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবার অনুমতি দিয়েছিল। সেই অনুযায়ী প্রথম ডিটিএইচ কোম্পানি চালুর ঘোষণা দিয়েছে বেক্সিমকো। খুব শিগগির এই সেবা চালু হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এই সেবা চালু হলে একজন গ্রাহক সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে তার পছন্দমতো সব চ্যানেল ঝকঝকে এইচডি কোয়ালিটিতে দেখতে পারবেন।
নতুন এ কোম্পানিতে বেক্সিমকোর অংশীদার হয়েছে রাশিয়ার অন্যতম বৃহৎ বিনিয়োগ ও শিল্প প্রতিষ্ঠান জিএস গ্রুপ। বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড নামের এ যৌথ প্রকল্প জিএস গ্রুপের সমন্বিত প্রযুক্তি সেবা দেবে বাংলাদেশের গ্রাহকদের।
জানা গেছে, চলতি বছর বাণিজ্যিকভাবে ডিটিএইচর কার্যক্রম শুরু হবে। আগামী বছরের মধ্যে ৩ লাখ গ্রাহককে এই সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিটিএইচ। এরপর প্রতিবছর ৪ লাখ নতুন গ্রাহকের কাছে সেবা পৌঁছানোর প্রাথমিক লক্ষ্য ঠিক করেছে কোম্পানিটি। যৌথ উদ্যোগে গৃহীত এই কার্যক্রমের আওতায় স্থানীয় বাংলা ও শীর্ষ আন্তর্জাতিক চ্যানেলগুলো উপভোগের সুযোগ পাবেন গ্রাহকরা।

প্রচন্ড গরমে কাঁচা আমের শরবত


এই-গরমে-কাঁচা-আমের-শরবত
 প্রচণ্ড গরমে ঠাণ্ডা কিছু খেতে তো মন কেমন করবেই। কিন্তু পথেঘাটে অস্বাস্থ্যকর পানীয় না খেয়ে ঘরে তৈরি পানীয় খাওয়া উচিৎ। নয়তো বিভিন্নরকম অসুখ-বিসুখ হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই স্বাস্থ্য ও নিজের সুস্থতার দিকে নজর দিতে ঘরেই তৈরি করে ফেলুন বিভিন্নরকম সুস্বাদু ও স্বাস্থ্যকর পানীয়। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই আম যে শুধু আচার কিংবা চাটনি তৈরিতেই ব্যবহৃত হয়, এমন নয়। কাঁচা আম দিয়েই তৈরা করা যায় চমৎকার স্বাদের শরবত। চলুন তবে, ঝটপট রেসিপি শিখে নিই-
উপকরণ : কাঁচা আম ৪টি, পানি ৮ কাপ, সিরাপ বা চিনি প্রয়োজনমতো, বিট লবণ ১ চা-চামচ, সরিষাগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা আধা চা-চামচ, পুদিনাপাতা বাটা ১ টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ বা পরিমাণমতো।
প্রণালি : আমের খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ছেনে নিয়ে আঁটি ফেলে দিতে হবে। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফকুচি দিয়ে পরিবেশন করতে হবে।

খুসখুসে কাশি অতঃপর সমাধান

ভালো থাকুন

coughing-cure

** কাশি তিন সপ্তাহের বেশি স্থায়ী হলে তাকে পুরোনো কাশি বলে। আর সঙ্গে শ্লেষ্মা না থাকলে সেটাকে খুসখুসে কাশি বলে। সাধারণত হাঁপানি, বিভিন্ন রকমের ওষুধ সেবন, পরিপাকতন্ত্রের সমস্যা, শ্বাসতন্ত্রে ভাইরাসজনিত সংক্রমণ-পরবর্তী জটিলতা, সাইনাসের প্রদাহ, নাক দিয়ে দীর্ঘদিন সর্দি ঝরার পরবর্তী জটিলতা, অতিরিক্ত ধূমপান ইত্যাদি কারণে খুসখুসে কাশি হয়ে থাকে।
পুরোনো কাশির সঙ্গে রক্তমিশ্রিত শ্লেষ্মা বেরোলে সেটা যক্ষ্মা বা ফুসফুসের ক্যানসারের কারণে হতে পারে। কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা হলে সাধারণত একটানা দীর্ঘদিন কাশি থাকে এবং বুকে কোনো ঘড়ঘড় শব্দ পাওয়া যায় না। সাইনাসের প্রদাহের কারণে কাশি হলে সঙ্গে সাধারণত মাথাব্যথাও থাকে। এই ব্যথা ঘাড় বা শরীর সামনের দিকে ঝোঁকালে বেশি হয় এবং রাতের বেলায় তীব্র রূপ নেয়।
সকালে ঘুম থেকে ওঠার পরে বা শুয়ে থাকলে বা বেশি পরিমাণে খাবার খেলে যদি কাশি হয়, সেটার কারণ পরিপাকতন্ত্রের সমস্যা। শ্বাসতন্ত্রে ভাইরাসের আক্রমণ-পরবর্তী জটিলতার কাশিতে সাধারণত একটা সংক্রমণের ইতিহাস থাকে। এতে কাশি মৃদু হয়, যা বিরতি দিয়ে আসে, এমনকি তিন বা চার মাসও থাকতে পারে। এ ছাড়া অ্যাটিপিকাল নিউমোনিয়ার কারণে কারও দীর্ঘদিন ধরে কাশি লেগে থাকতে পারে।


খুসখুসে কাশির সমাধান

★★★প্রতিদিনের জীবনযাপনকে স্বাস্থ্যসম্মত রাখতে ছোট কিছু হেলথ টিপস!
মৌসুম বদলের এই সময়ে খুসখুসে কাশি, গলা ব্যথা লেগেই থাকে। এর বেশির ভাগই অ্যালার্জিজনিত। এ ধরনের কাশিতে সাধারণত কফ তৈরি হয় না, কফ বেরোয়ও না। শুকনো কাশির সাধারণ কারণের মধ্যে অ্যালার্জি ছাড়াও ভাইরাস সংক্রমণ, ক্রনিক ব্রংকাইটিস, পাকস্থলীর অ্যাসিড রিফ্লাক্স বা গলায় উঠে আসা, হাঁপানি ইত্যাদি দায়ী।
ঋতুবদলের আগে-পরে এ রকম খুসখুসে কাশিতে আক্রান্ত হলে শুরুতে কিছু ব্যবস্থা নেওয়া যায়। যেমন—
-গরম বাষ্প শ্বাসের সঙ্গে গ্রহণ করলে কাশি অনেকটাই তরল হয়ে আসবে এবং আরাম মিলবে। হালকা গরম লবণ পানি দিয়ে গার্গল করলেও উপকার হবে।
-হালকা গরম পানি, গরম দুধ বা গরম স্যুপ খেতে পারেন, এতে ফুসফুসের জমাট ভাবটা কেটে যাবে।
-আদা দিয়ে তৈরি চা, এক চামচ মধু, পুদিনা বা তুলসী পাতার রস—এগুলো সবই কাশি প্রশমন করে।
-রাতে বিরক্তিকর কাশি থেকে বাঁচতে একটু উঁচু বালিশ ব্যবহার করুন, শোবার আগে একটু গার্গল করুন।
-কফি, ক্যাফেইনযুক্ত খাবার, চকলেট এবং ভাজাপোড়া খাবার কাশির দমক বাড়িয়ে দিতে পারে।
-ঠান্ডা পানি ও পানীয় থেকে বিরত থাকাই ভালো। আর ধূমপান অবশ্যই নয়।
-বেশির ভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, বিশেষ করে সঙ্গে জ্বর না থাকলে। চিকিৎসকের পরামর্শে অ্যান্টিহিস্টামিন বা মনটিলুকাস্ট জাতীয় ওষুধ খাওয়া যায়। এগুলো গলা বা শ্বাসনালিতে কাশি উৎপাদনকারী রাসায়নিকের পরিমাণ কমাবে, শ্বাসনালিকে প্রসারিত করবে। ফলে জমে থাকা কফ বেরিয়ে আসতে পারবে।
-প্রচলিত কফ সিরাপ কাশি আরও শুষ্ক করে দিতে পারে।
কয়েক দিনের মধ্যে অ্যালার্জিজনিত বা ভাইরাসজনিত কাশি সেরে যাওয়ার কথা। হাঁপানি বা ব্রংকাইটিসের রোগীদের জন্য এই ঋতুবদলের মৌসুমটা খুবই খারাপ। প্রয়োজনে তাদের অ্যান্টিবায়োটিক বা ইনহেলার, নেবুলাইজার লাগতে পারে। কাশি দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো