দেখেনিন রমযানের রোযার কিছু উপকারিতাঃ
আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভাল আমিও আল্লাহ্র অশেষ রহমতে ভাল আছি । দেখতে দেখতে চলে এল পবিত্র রমজান মাস । এ মাসে ইবাদত করা অনেক সওয়াব । আর এই মাসে আমাদের অনেকের ঈমান বেশী মজবুত হয় অনেকেই মহান আল্লাহ্ তায়ালাকে বেশী বেশী স্মরণ করে । আর এই রমজান মাস উপলব্ধি করা যায় রোযার মাধ্যমেই ।
- রোযার মাধ্যমে মহান আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ হয় ।
- রোযা মানব জাতিকে পাপ কাজ থেকে বিরত রাখে ।
- রোযার মাসের খাওয়া বা পান করার কোন হিসাব হবে না ।
- রোজাদারের শরির পাপ হতে পবিত্র হবে ।
- রোজাদারের প্রতি মহান আল্লাহ্ তায়ালার রহমত বৃদ্ধি পাবে ।
- রোজাদারের ইবাদত ও সৎকর্ম বৃদ্ধি পাবে ।
- রোজাদারের রিজিক মহান আল্লাহ্ তায়ালা বৃদ্ধি করে দেন ।
- রোজাদারের জন্য আসমান ও জমিনের ফেরেশতাগণ মাগফেরাত কামনা করতে থাকে ।
- রোযার মাসে ইবাদত করলে অন্য মাসের চেয়ে ৭০ গুণ বেশী নেকি পাওয়া যায় ।
- রোজাদারের গুনাহ তাহাজ্জুদের ওয়াক্তে মহান আল্লাহ্ তায়ালা ক্ষমা করিয়া দেন ।
- রোজাদারের দুয়া কবুল করা হয় ।
- রোজাদারের অন্তর সবসময় নির্মল থাকে, তাই রোজাদার সর্বদা জিকিরে বেস্ত থাকে ।
- রোজাদারের জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেয়া হয় ।
- রোজাদারের জন্য জাহান্নামের দ্বার বন্ধ করে দেয়া হয় ।
- রোজাদারের কাজ-কর্ম, পানাহার ইবাদত হলে গণ্য হয় ।
- রোযার মাসে শয়তান ও তার সঙ্গীদের বন্ধী করে রাখা হয় ।
- রোজার মাসে মানুষের কু-মন্ত্রনাকারী সফসের শক্তি দমন করা হয় ।
- রোজাদার ব্যক্তির জন্য জান্নাত সুসজ্জিত করা হয় ।
- রোজার মাসের প্রতি জুমুয়ার দিবসে ৩৯ লক্ষ জাহান্নামীকে মুক্তি দেওয়া হয় ।
No comments:
Post a Comment