ভিন্ন স্বাদে কুড়মুড়ে চাইনিজ ফ্রিশ ফ্রাই
এই বৃষ্টি বাদলার
দিনে একটু মুচমুচে আর মজাদার নাহলে কি চলে? পাকোড়া কিংবা চিকেন ফ্রাই তো
অনেক খেয়েছেন, আজ জেনে নেই ফিশ ফ্রাইয়ের রেসিপি। চাইনিজ এই ফিশ ফ্রাইয়ে
ব্যবহার করা হয় সুজি। স্ন্যাক্স হিসাবে খেতে যেমন মজাদার, তেমনই ভালো লাগবে
ফ্রাইড রাইস কিংবা ভাত-খিচুড়ির সাথে। কাঁটা নেই বলে বাচ্চারাও খাবে শখ
করে। আসুন, জেনে নেই চমৎকার রেসিপিটি।
‘চাইনিজ ফ্রিশ ফ্রাই’
উপকরণ-
মাছের ফিলে (বোনলেস মাছের টুকরো দিয়েও হবে)- আধা কেজিসয়াসস-৪ টেবিল চামচ
ওয়েস্টার সস- ১ টেবিল চামচ
গোল মরিচ গুঁড়ো- ১ চা চামচ
টেস্টিং সল্ট- স্বাদমত
আদা ও রসুন বাটা- ১ চা চামচ করে
ডিম- ১ টি
বিস্কিটের গুঁড়ো- ১/২ কাপ
হালকা লাল করে ভাজা সুজি- ১/২ কাপ
তেল- ভাজার জন্য।
প্রণালি-
- -মাছের ফিলেকে লম্বা লম্বা পাতলা করে কেটে নিন।
- -সুজি ও বিস্কিটের গুঁড়ো বাদে সব উপকরণ দিয়ে মাখিয়ে রাখুন ১৫ মিনিট।
- -তেল গরম করুন। এই ফাঁকে সুজি ও বিস্কিটের গুঁড়ো মিশিয়ে নিন। এর সাথে দিতে পারেন অল্প সাদা তিল।
- -মাছের টুকরোগুলোকে সেই মিশ্রণে গড়িয়ে মাঝারি আঁচে ডুবো তেলে ভেজে তুলুন।
- -ব্যাস, তৈরি চাইনিজ ফিশ ফ্রাই
No comments:
Post a Comment