
• গরমে হালকা অয়েল ফ্রি ধরনের কসমেটিক্স ব্যবহার করুন। ভুলেও ভারী মেকআপ করবেন না।
• সানস্ক্রিনের সুফল শতভাগ পেতে এর সাথে ফাউন্ডেশন মিশিয়ে লাগান।
• রোদের তাপ থেকে ত্বককে বাঁচাতে, বাইরে থেকে আসার সাথে সাথেই বরফ দিয়ে হালকা ম্যাসাজ করুন।
• গরমে ক্রিম জাতীয় প্রসাধণী ব্যবহার করলে তা গলে যেতে পারে। তাই চেষ্টা করুন পাউডার জাতীয় প্রসাধণী ব্যবহার করতে।
• গরমে ত্বক ঝকঝকে রাখার প্রথম ধাপ হলো ডিপ ক্লিনজিং। এজন্য বিউটি সোপের পাশাপাশি ক্লিনজার, স্ক্রাব ব্যবহার করুন।
• ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ক্ষার মুক্ত ক্রিম জাতীয় সাবান ব্যবহার করুন।
• প্রতিদিন ফ্লাওয়ার বেজ্ড স্কিন টনিক যেমন ল্যাভেন্ডার বা রোজ স্কিন টনিক (গোলাপজল) ফ্রিজে রেখে তুলা দিয়ে মুখের ত্বকে লাগাতে পারেন।

• গরমে ঠোটের সাজে লিপলাইনার বাদ দিতে পারেন। আর লিপকালার হিসাবে ব্যবহার করুন হালকা গোলাপী বা ব্রাউনের মতো ন্যাচারাল কোন কালার।
• নিয়মিতভাবে আট থেকে দশ গ্লাস পানি পান করুন।
No comments:
Post a Comment